রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

গাংনীতে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় বৃদ্ধ নিহত
Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধি
ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ধাক্কায় কালু মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কালু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের হর্ষ্ব মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই খোকন মন্ডল জানান, কালু মন্ডল তার মেয়ের কাছে পার্সেল পাঠানোর উদ্দেশ্যে গাংনী বাজারের একটি কুরিয়ার সার্ভিসে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া বাজারে ওষুধ কেনার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ইট বোঝাই একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটিতে কোনো লাইট ছিল না এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় জনগণ দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটি আটক করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update