রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ঘাটাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর টহল কার্যক্রম পরিচালনা
Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
‎মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের নির্বাচনী আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আচরণবিধি প্রতিপালনে যৌথ বাহিনীর টহল পরিচালনা করা হয়।
‎৩০ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭.৩০ট পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল সেনা ক্যাম্পের সদস্যগণ, ঘাটাইল থানা ও জেলা পুলিশের সদস্যগণের সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করেন।
‎এ সময় ঘাটাইল কলেজ মোড়, বাজার রোড, স’মিল রোড, জামুরিয়া, কদমতলী বাজার, দেওপাড়া বাজার, ধলাপাড়া বাজার, সাগরদিঘী বাজার, গারোবাজার, পাকুটিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
‎সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতে এবং নির্বাচন পূর্ব সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের যৌথ বাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update