ছিনতাই ও ডাকাতির মাষ্টারমাইন্ড বিএনপি নেতা গ্রেফতার
স্টাপ রিপোর্টার : অদ্য ৩১ জানুয়ারি – ২০২৬ইং সাভারে ভোর ০৫৩০ ঘটিকায় সাভার মডেল থানার পুলিশের একদল চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে সাভার অঞ্চলের ছিনতাই ও ডাকাতির মাষ্টার মাইন্ড জাতীয়তাবাদী বিএনপির মৎস্যজীবী দলের সহ-সভাপতি শাহআলি ওরফে রাকিবকে (৩৮) সাভার পৌরসভার শাহীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাকিব পৌরসভার দিলখুশাবাদ ভাড়া বাসায় থাকতেন তার পিতার নাম পাখি কবিরাজ, গ্রামঃ ওয়াইল, থানাঃদৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ
ধৃত ব্যক্তি নিজেকে জাতীয়তাবাদী বিএনপির মৎস্যজীবী দলের সহ-সভাপতি এবং ঢাকা ১৯ আসনের এমপি পদপ্রার্থী সালাউদ্দিন বাবুর সমর্থক বলে পরিচয় দেন তার ব্যক্তিগত প্রোফাইল চেক করে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে
উল্লেখ্য গত ৩০ জানুয়ারী সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৮ জন ডাকাতকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিদের তথ্যর ভিওিতে শাহআলি ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয় ।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে মামলা নং ৮১ ধারা ৩৯৯/৪০২ দঃবিঃ
রাজনৈতিক ছত্রছায়ায় ছিনতাইকারি ডাকাত চাঁদাবাজি নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়, যার কারণে নিরীহ সাধারণ মানুষের জীবন বিপন্ন