ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ জনপদের ইসলামী গানের সুরের পাখি এ্যাডভোকেট শিল্পী রোকনুজ্জামান, তিনি যশোর ০৫ মনিরামপুর সংসদীয় আসনের দাঁড়িপাল্লার কান্ডারী এ্যাডভোকেট গাজী ইনামুল হকের ছোট ভাই, এ্যাডভোকেট রোকনুজ্জামান দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষেকে ইসলামিক গান শুনিয়ে দেশের ইসলামী জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন, যার ইসলামিক সংগীত শোনার জন্য এক বছর আগে থেকেই সিডিউল নিতে হয় খরচ করতে হয় অর্ধ লক্ষ টাকা, সেই গানের পাখি শিল্পী রোকনুজ্জামান এখন যশোর মনিরামপুরের অলিতে গলিতে হ্যান্ড মাইক নিয়ে দাঁড়িপাল্লার ভোট চাইছেন গত বেশ কিছুদিন ধরে, রোকনুজ্জামানের উপস্থিতি দেখে মুহূর্তের মধ্যেই শত শত মানুষের ভিড় জমে যাচ্ছে, এই রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারের এ্যাড. রোকনুজ্জামান বলেন আমি মানুষের যে সাড়া পেয়েছি তাতে নিঃসন্দেহে বলতে পারি ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে মনিরামপুরের আপামর জনগণ এবং তরুণ প্রজন্ম দাঁড়িপাল্লা কে বিজয় করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ, এ্যাড. শিল্পী রোকনুজ্জামান আরো বলেন , জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক ভাইয়ের মূল লক্ষ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনে গাজী এনামুল হক নির্বাচিত হয়ে মনিরামপুর উপজেলা কে একটি ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলবে, গণসংযোগকালে তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে কথা বলা ও তাদের সমস্যা শোনা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমি বেশ কিছুদিন ধরে সেই কাজটি করছি। আমি লক্ষ করছি মনিরামপুরের  সব শ্রেণিপেশার মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন এবং সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা একটি সৎ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করে, শিল্পী রোকনুজ্জামান বলেন এ্যাড. গাজী ইনামুল হক নির্বাচিত হলে ভবদাহ এলাকার স্থায়ী ও টেকসই সমাধান হবে বলে ভবদা পাড়ের মানুষও বিশ্বাস করে, বিশেষ করে এই এলাকার  রাস্তা ঘাট সংস্কারের নামে সীমাহীন দুর্নীতি করা হয়েছে বিগতদিনে। ফলে বর্ষাকালে চলাচলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ্যাড . রোকনুজ্জামান বলেন  জীবনের প্রথম ভোট নিয়ে মণিরামপুর উপজেলার তরুণ প্রজন্মের চোখে যেমন স্বপ্ন, তেমনি আছে একরাশ বাস্তবভিত্তিক প্রত্যাশা,  এ্যাড. রোকনুজ্জামান বলেন মণিরামপুরে  ইনসাফ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লার বিজয় হবেই ইনশাআল্লাহ।