রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে বিএনপির জনসভায় প্রধান অতিথি-তারেক রহমান।
Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
লিটন হোসেন সিরাজগঞ্জ
বিএনপি চেয়ারম্যান তারেক  রহমান ৫ ই আগষ্ট চোখ হারানো মেরিনার কথা উল্লেখ করে  বলেছেন, এ রকম হাজারো মেরি রয়েছে যারা ভোট ডাকাতির বিরুদ্ধে জেগে উঠেছিল, গত ১৭ বছর তারা প্রতিবাদ করেছিল, যারা স্বৈরাচার ছিল যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, যারা কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হাজার হাজার ভাই বোনেরা পঙ্গুত্ব বরন করে নিয়েছে। এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে।  এই মানুষের আত্নত্যাগ তাদেরকে আমাদের মুল্যায়ন করতে হবে। শুধু মিটিং আর  জনসমাবেশ করলে হবে না। তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, এখন তাদের এই অধিকার ফিরিয়ে আনতে হবে এজন্য আগামী ১২ তারিখে সবাইকে সোচ্চার হতে হবে। ১২ তারিখে যদি ধানের শীষে সিল মারার মাধ্যমে যদি জবাব দিতে পারেন, তাহলে সেই স্বৈরাচাররা তাদের জবাব পাবে। আমরা যারা বিএনপি করি আমরা শান্তিতে বিশ্বাস করি। সকল ধর্মের লোকজনকে সাথে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই, আমাদের কাছে মুখ্য বিষয় সে বাংলাদেশের মানুষ, সে কোন ধর্মের সেটি আমাদের কাছে মুখ্য নয়, মানুষকে মানুষ হিসেবে আমরা মুল্যায়ন করতে চাই। সেজন্য আমরা যদি দেশে জনগনের শাসন কায়েম করতে পারি,আমরা যদি দেশে জনগনের সরকার গঠন করতে পারি, তাহলেই সম্ভব দেশে যে সমস্যা গুলো আছে সেগুলো দুর করতে পারবো।  আন্দোলন করে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন সবাই মিলে দেশ গড়তে হবে। শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, আমাদের অনেক কাজ করতে হবে। সেই সঙ্গে আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। তারা অনেক কষ্ট করেন। সুতরাং আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের যুবসমাজের পাশেও দাঁড়াতে হবে।
এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনি সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল এবং তার আশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী জনসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ। সঞ্চালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
নির্বাচনী জনসভা শেষে সিরাজগঞ্জের সকল উপজেলার বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষ হাতে তুলে দেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update