নেত্রকোনা পৌরসভার উন্নয়নের কারিগর, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা পৌরসভায় যোগদানের পর থেকেই পৌর প্রশাসনকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসেবে গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। নেত্রকোনা পৌর প্রশাসক হিসেবে যোগদানের পর পরই পৌরসভার বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময়কালে দেখা গেছে নির্ভীক, নিরহংকার ও সদালাপী এই মানুষটির মনে রয়েছে নানান স্বপ্ন ও উদ্ভাবনী ভাবনা যা তিনি বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। তিনি বিভিন্ন বাধা অতিক্রম করে নেত্রকোনা পৌরবাসির কাছে তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং আস্থার প্রতীক, উন্নয়নের কারিগর এবং মানবিক নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ।
নেত্রকোনা পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি পৌরসভার সর্বশ্রেণী মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্ত থাকেন তিনি। ইতোমধ্যে তিনি ও তার টিম সারা পৌরসভা এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। এছাড়াও পৌরসভার সেবা গ্রহীতাগণ পৌরসভার কোনো সেবা হতে বঞ্চিত হলেও অভিযোগ জানাতে পারেন পৌর প্রশাসকের মোবাইল নম্বরে। প্রশাসনের কিছু মানুষ নিজেদের কর্মগুণে জনমনে স্থান করে নিয়েছেন। তেমনি একজন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। প্রশাসনের কাজে তিনি যেমন দক্ষ তেমনি একজন মানবিক ব্যক্তিও। বর্তমান নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার পৌর প্রশাসক হিসাবে যোগদান করার পর তাঁর মানবিক মূল্যবোধ এবং কর্মদক্ষতায় পৌরবাসি মুগ্ধ। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে থেকে কোনো ধরনের অন্যায়ের সাথে কখনো আপোস করেন নাই।
আরও জানা যায়, নেত্রকোনা পৌরসভায় কোনো বিশেষ প্রয়োজনে তাঁর সাথে দেখা করতে চেয়ে সুযোগ পাওয়া যায়নি এমন ঘটনা বিরল। সাক্ষাৎ প্রত্যাশী মানুষের কুশলাদি জিজ্ঞাসা করে তাদের সমস্যা বা দুর্ভোগের কার্যকর সমাধানে যথাসাধ্য চেষ্টা করা, দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তার নিত্যদিনের কাজ। নিজের অফিস কক্ষের ভিতরে বসে সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনে সমাধানের পথ বাতলে দিচ্ছেন। এতে করে সাধারণ মানুষের আপনজনে পরিণত হয়েছেন পৌর প্রশাসক। তার এই ব্যতিক্রমী উদ্যোগে পৌরসভার হাজারো মানুষের সমস্যার সমাধান মিলছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের, যারাই সহায়তার জন্য তার পৌর দফতরে যাচ্ছেন, খালি হাতে ফিরছেন না কেউই। তিনি ২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন গর্বিত কর্মকর্তা।
বিশেষ সূত্রে জানা যায়, তাঁর দক্ষ নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি পৌরসভার জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে পৌর এলাকার সকল নাগরিকরাও প্রশাসনিক সেবায় স্বচ্ছতা ও গতিশীলতার স্বাদ পাচ্ছেন। নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার নিজেই জানান,আমি নেত্রকোনা পৌরসভার খেটে খাওয়া মানুষের পৌর প্রশাসক, আমার কাছে ধনী-গরীব,উঁচু-নিচু সবাই সমান,প্রশাসন জনগণের সেবক; এই ভাবনা থেকেই আমি কাজ করি। মানুষের সেবায় থাকাটাই আমার বড় প্রাপ্তি। তাঁর এই ধরনের উদ্যোগ ও দায়িত্বশীলতা ইতোমধ্যেই পৌরসভার বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের প্রশংসা অর্জন করেছে।