রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কক্সবাজারে বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
মোহাম্মদ সুমন, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কক্সবাজারে বার্ষিক বনভোজন ও পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ খানসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। এ ছাড়া বান্দরবান জেলার সভাপতি মো. কিবরিয়া সুমন এবং লামা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সুমনসহ স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই সমুদ্র সৈকতে জড়ো হন সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি কুশল বিনিময়, দলীয় ছবি তোলা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন।
এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। আয়োজকরা জানান, নিয়মিত পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের জন্য একটি আনন্দঘন ও মিলনমেলার পরিবেশ তৈরি করতেই এই বনভোজন ও পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।
অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update