উখিয়া–টেকনাফে নির্বাচিত হলে মামলা বাণিজ্য থাকবে না: নুর মোহাম্মদ আনোয়ারী
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারী বলেছেন, উখিয়া–টেকনাফে তিনি নির্বাচিত হলে মামলা বাণিজ্যের অবসান ঘটানো হবে। সাধারণ মানুষকে হয়রানি করে কোনোভাবেই মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ইংরেজি উখিয়া উপজেলার একটি নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। নুর মোহাম্মদ আনোয়ারী বলেন, “দীর্ঘদিন ধরে উখিয়া–টেকনাফ অঞ্চলে মামলা বাণিজ্য একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই অন্যায় প্রথার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে দল কোনো আপস করবে না বলেও তিনি উল্লেখ করেন।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সমর্থন ও দোয়ায় আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে উখিয়া–টেকনাফকে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলব।”
সভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।