বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার জাটকা জব্দ
Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
মাসুদ রানা 
স্টাফ রিপোর্টার 

মার্চ ২০২৬ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ মার্চ) মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ধরা ও পরিবহনের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ জাটকা জব্দ করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।

তবে অভিযানের সময় জাটকার মালিক বা জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

জব্দকৃত জাটকাগুলো পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জাটকা নিধন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update