বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রমজানে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সরবরাহ নিয়ে অভিযোগ, ‘সিন্ডিকেটের কারণে চাহিদামতো খাদ্য পাচ্ছেন না শরণার্থীরা’
Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
মাসুদ রানা।
স্টাফ রিপোর্টার 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পবিত্র রমজান মাসে খাদ্য সহায়তা বিতরণে নানা অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। সাধারণ রোহিঙ্গাদের দাবি, তারা জাতিসংঘের মাধ্যমে খাদ্য সংগ্রহ করলেও নিজেদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না।

ক্যাম্পে বসবাসরত কয়েকজন রোহিঙ্গা জানান, কিছু ব্যবসায়ী ও তথাকথিত “সিম কার্ড ব্যবসায়ী” তাদের ইচ্ছামতো অপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছেন। ফলে অনেক সময় প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পরিবর্তে এমন পণ্য দেওয়া হচ্ছে যা রোহিঙ্গাদের দৈনন্দিন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তাদের অভিযোগ, ক্যাম্পের ভেতরে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা রোহিঙ্গারা খাদ্যসামগ্রী ব্যবহার বা আদান-প্রদানের সময় বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে এবং কখনও কখনও টানাটানি ও হয়রানির ঘটনাও ঘটে। এ কারণে বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের আরও অভিযোগ, খাদ্যসামগ্রীর তালিকায় প্রায়ই ফার্মের মুরগি ও পাঙ্গাস মাছের মতো নির্দিষ্ট কিছু পণ্য বেশি দেওয়া হয়, যা অনেক সময় তাদের প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা বলেন, ক্যাম্পবাসীদের প্রকৃত চাহিদা বিবেচনায় রেখে খাদ্যসামগ্রী সরবরাহ করা উচিত।

এদিকে রোহিঙ্গাদের একটি অংশের মতামত, ক্যাম্পে পণ্য সরবরাহের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনায় সময় সময় পরিবর্তন আনা হলে স্বচ্ছতা বাড়তে পারে এবং অনিয়ম কমানো সম্ভব।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রমজান মাসে মানবিক সহায়তা কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update