উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।
টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক ত্রিশ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, অদ্য ১১ মার্চ ২০২৬ তারিখ ১৯০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ এবং বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে ক্যারেঙ্গাঘোনা নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ১৯৪৫ ঘটিকায় ০১ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে কালো কাপড়ের মধ্যে পেচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ০১ কাট অর্থাৎ ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতের অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি
পরিচালক
অধিনায়ক
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)