Blog

  • জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    মোঃ সামিউল হক সায়িম,
    স্টাফ রিপোর্টার:
    জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন একই গ্রামের রাজু মিয়ার ছেলে।
    স্থানীয়রা জানান, নিহত সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে শর্টসার্কিট হয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে যায়।
    পরিবারের সদস্যরা ওই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন।
    এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবার কোনো অভিযোগ না করায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
    ছবি- প্রতীকী
  • নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক  নারী দিবস পালিত

    নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক  নারী দিবস পালিত

    হামিদুল হক মার্সাল
    রামু প্রতিনিধি
    নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গ্রাম উন্নয়ন সংগঠন ও মহিলা বিষয়ক কর্মকর্তার সমন্নয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    নারী দিবসের  প্রতিপাদ্য ছিল, “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার – সুরক্ষিত হোক নারী ও কন্যার  অধিকার “।এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শোভা যাত্রায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
    আলোচনা সভায় সভাপতিত্ব  করেন মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে  অফিস সহায়ক জাহাঙ্গীর আলম। গ্রাউসের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার পরিচালানায়  বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী রিপন মজুমদার, সাবেক মহিলা মেম্বার রাসেদা বেগম প্রমুখ।
    আন্তর্জাতিক নারী দিবসে বক্তব্য রাখতে গিয়ে গ্রাম উন্নয়ন সংগঠনের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনুপ্রু মার্মা বলেন, আমাদের এখনই সময়, আমাদের সকলকে বুঝতে হবে, নীরব না থেকে পরিবর্তনের আওয়াজ তুলুন। নারী – পুরুষ নির্বিশেষে সমাজের সকল মানুষ যেন স্বতন্ত্র ও পুর্নাংগ মানুষ হিসেবে মার্যাদা  পায় এমন পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক নারী দিবসের মুল লক্ষ্য। তিনি আরো বলেন, পরিবার,সমাজ, এবং রাষ্ট্র কে বুঝতে হবে নারীদের সামগ্রিক অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
    এসময় গ্রাউসের সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর অভিযানে আড়াইহাজার হতে ০২ টি পাইপগান, ০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার

    র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর অভিযানে আড়াইহাজার হতে ০২ টি পাইপগান, ০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার

    মাসুদ রানা
    স্টাফ রিপোর্টার
    ১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
    ২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ১২.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকা হতে ০২ টি পাইপগান, ০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
    ৩। ঘটনা পর্যালোচনায় জানা যায়, র‍্যাব-১১, সিপিএসসি এর রাত্রীকালীন টহল টিম ০৯/০২/২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া গ্রামস্থ জনৈক আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে কলাবাগানের মধ্যে ০১টি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ০৯/০২/২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় উক্ত ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটির চেইন খুলে ব্যাগের ভিতরে ০২ টি পাইপগান, ০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পেয়ে জব্দতালিকা মূলে উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
  • যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ১,

    যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ১,

    মাসুদ রানা 
    স্টাফ রিপোর্টার
    শনিবার (৭ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মা*দক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
    এ সময় ভারতীয় ৫ কেজি গাঁজা, ১৬১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৫টি পোশাক সামগ্রী, ১টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ৫২৪টি বিভিন্ন প্রকার ঔষধ, ১০০টি চকলেট এবং ১,২৫৩টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
    বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
  • শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

    শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

    সোলতান আহমদ
    টেকনাফ প্রতিনিধি।
    উখিয়া উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন।
    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবির একটি বিশেষ টহল দল শীলখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় ইয়াবা পাচারের সাথে জড়িত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
    গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানার উলিয়াবাদ গ্রামের মৃত আমির হামজার ছেলে জিয়ারুল কবির (৩০) বলে জানা গেছে।
    উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
    বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
  • বগুড়ার আদমদীঘিতে চোলাই মদসহ সুজন পাহান গ্রেফতার

    বগুড়ার আদমদীঘিতে চোলাই মদসহ সুজন পাহান গ্রেফতার

    সুশান্ত মালাকার
    দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি: 
    বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদসহ শ্রী সুজন পাহান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল শনিবার ৭মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ইউসুবপুর গ্রামে এ অভিযান চালায়। অভিযানে আসামি সুজন পাহানের নিজ দখলীয় পশ্চিম দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট মাটির দেয়াল ও টিনের ছাপড়াযুক্ত ঘরের উত্তর পার্শ্বের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় পূর্ব পাশের একটি চৌকির নিচে রাখা একটি প্লাস্টিক জারকিনে থাকা ৮ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। একই স্থানে থাকা দুটি প্লাস্টিকের বালতিতে প্রায় ৪০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি শ্রী সুজন পাহান উপজেলার ইউসুবপুর গ্রামের মৃত বাবলু পাহানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মিজ শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
  • কোদাল কাঁধে সড়ক সংস্কারে যুবদল, অবহেলিত সড়কে ফিরল চলাচলের স্বস্তি

    কোদাল কাঁধে সড়ক সংস্কারে যুবদল, অবহেলিত সড়কে ফিরল চলাচলের স্বস্তি

    মোঃ শহিদুল ইসলাম রতন 
    জেলা প্রতিনিধি জয়পুরহাট 
    রাজনীতি নয়, কোদাল–বেলচা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়লেন নেতাকর্মীরা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট থেকে উত্তর কৃষ্ণপুর মন্ডল পাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমে মাটি দিয়ে সংস্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর স্থানীয় নেতাকর্মীরা।
    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে পড়ে পথটি। স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দেয়। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছিল নিয়মিত। মঙ্গলবার দুপুরে নেতাকর্মীরা মাটি ফেলে গর্ত ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।
    স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার দাবি জানিয়েও স্থায়ী সংস্কার না হওয়ায় হতাশ ছিলেন তারা। হঠাৎ করেই যুবদলের এমন উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরেছে।
    জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ছিল। এতে করে প্রতিনিয়তই ঘটত দুর্ঘটনা। নতুন করে রাস্তাটি সংস্কার করলে ওই অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।’‘সাধ্য মতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
    এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মাস্টার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, আতিকুর হাসান সোহাগ, রেজহাত হোসেন রনি, নয়ন প্রধান, সাদ্দাম হোসেন, রাজীব, আকাশ, ফজল, শাকিল, ছাত্রদল নেতা পিয়াস আহমেদ পৃথিবী, আল ইমরান মন্ডল, ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। স্থানীয়দের আশা, অস্থায়ী সংস্কারের পর এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ীভাবে সড়কটি নির্মাণে উদ্যোগী হবে।
  • দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি  দুইটি সেমাই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা

    দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি  দুইটি সেমাই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা

    মোঃ ওয়াজ কুরনী
    দিনাজপুর হিলি প্রতিনিধি
    দিনাজপুরের হাকিপুর হিলি উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে লাইসেন্স বিহীন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুইটি কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যাক ঈূুল ফিতর উপলক্ষে ধূম চলে এসব অসাধু ব্যবসায়ীদের সেমাই তৈরীর।
    আজ বুধবার দুপুরে উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। অভিযান চলাকালীন সময়ে হাকিমপুর থানার এসআই মাহফুজার রহমান সহ পুলিশের একটু চৌকস দল উপস্থিত ছিলেন।
    এসময় তিনি চৌধুরী ডাঙ্গাপাড়ার আয়েশা-সালমা ও ভাই-বোন প্রোডাক্ট নামের দুইটি কারখানায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবেও বলে জানান তিনি।
    উল্লেখঃ উক্ত সেমাই তৈরীর কারখানায় কিশোর বয়সের ছেলেরা ও কাজ করছে।
  • মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা

    মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা

    আল আমিন মিয়া,
    স্টাফ রিপোর্টার
    নরসিংদীর মনোহরদী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    অদ্য ০৪/০৩/২০২৬ তারিখ মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি হাসপাতালের সামনে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও মক্কা ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসী দুটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
    এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।
    মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী। প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর, মনোহরদী, নরসিংদী।
    উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

    টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

    নুরুল  আলম
    টেকনাফ 
    ৪মার্চ ২০২৬: বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা টেকনাফ এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
    কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
    আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানায় জমা দেওয়া হয়েছে।
    কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার রোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে, বিশেষ করে কক্সবাজার সীমান্তবর্তী উপকূলীয় এলাকায়।