Blog

  • মনোহরদীতে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড

    মনোহরদীতে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড

    আল আমিন মিয়া,
    স্টাফ রিপোর্টার

    নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    রবিবার (০১ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবনকালে হাতেনাতে আটক হন রিফাত ও জয় বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত রিফাতকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জয় বিশ্বাসকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    অভিযানটি পরিচালনা করেন মনোহরদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন।

    প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • চীন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই লিয়াওওয়াং-১ নামের একটি উন্নত নজরদারি জাহাজ মধ্যপ্রাচ্যের পানিতে মোতায়েন করেছে

    চীন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই লিয়াওওয়াং-১ নামের একটি উন্নত নজরদারি জাহাজ মধ্যপ্রাচ্যের পানিতে মোতায়েন করেছে

    মাসুদ রানা
    স্টাফ রিপোর্টার

    এই জাহাজটি যুক্তরাষ্ট্র বা   ইসরায়েলের সঙ্গে ইরানের সম্ভাব্য যেকোনো সংঘাতে সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা এটিকে “ড্রাগনের চোখ” বলে ডাকেন; এটি শুধু একটি নৌযান নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ নজরদারির ভাসমান গবেষণাগার। এতে এমন ব্যবস্থা রয়েছে যা একসঙ্গে ১২০০টিরও বেশি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করতে পারে, এমনকি এফ-৩৫ ও এফ-২২-এর মতো মার্কিন স্টেলথ বিমানও সনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হয়। এসব ক্ষমতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি অনেকাংশে আকস্মিক আঘাত ও অদৃশ্য থেকে নিখুঁত বিমান হামলার ওপর নির্ভর করে। কিন্তু এই জাহাজ যদি আরব সাগর বা ওমান উপসাগরে অবস্থান করে, তবে প্রায় সব আকাশগত তৎপরতা নজরদারির আওতায় আসতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাহাজটি যে তথ্য সংগ্রহ করে তা শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ইরানের এইচকিউ-৯বি মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গেও ভাগ করা হতে পারে, ফলে ইরান একটি বৃহৎ ও সমন্বিত নজরদারি নেটওয়ার্কের অংশ হয়ে উঠতে পারে। ভাগ করা হতে পারে, ফলে ইরান একটি বৃহৎ ও সমন্বিত নজরদারি নেটওয়ার্কের অংশ হয়ে উঠতে পারে।

  • টেকনাফ–সেন্টমার্টিন গভীর সমুদ্রে অভিযান: ১৫ পাচারকারী আটক, উদ্ধার ১৫৩ জন।

    টেকনাফ–সেন্টমার্টিন গভীর সমুদ্রে অভিযান: ১৫ পাচারকারী আটক, উদ্ধার ১৫৩ জন।

    নুরুল আলম,
    টেকনাফ প্রতিনিধি

    টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি গভীর সমুদ্রে বিশেষ অভিযানে ১৫ জন মানবপাচারকারীকে আটক এবং ১৫৩ জন ভুক্তভোগী  স্থানীয় ও রোহিঙ্গা সহ  উদ্ধার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমুদ্রে তল্লাশি চালায়। সন্দেহভাজন একটি ট্রলার/নৌযান থামিয়ে তল্লাশি করা হলে বহু যাত্রীকে গাদাগাদি অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারের প্রমাণ মেলে এবং পাচারকারীদের আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা নারী, পুরুষ ও শিশু মিলিয়ে মোট ১৫৩ জন অনেকেই উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়ার প্রলোভনে পড়েছিলেন উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে টেকনাফ মডেল থানায়  ভুক্তভোগী দালালসহ হস্তান্তর করেন রাত ১০ টার সময়। কোস্ট গার্ড বাংলাদেশ

    আটক পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত চলছে মানবপাচার রোধে উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে প্রলোভনে না পড়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

  • টেকনাফ-উখিয়া এলাকায় নদী-খাল, পাহাড়ি পথ

    টেকনাফ-উখিয়া এলাকায় নদী-খাল, পাহাড়ি পথ

    সোলতান আহমদ।
    টেকনাফ প্রতিনিধি

    আর সমুদ্রতটের জটিল ভূপ্রকৃতি নজরদারিকে কঠিন করে তোলে। ছোট নৌকা, রাতের চলাচল আর বিকল্প পথ ব্যবহারের কারণে চোরাচালান দ্রুত রুট বদলায়।

    দ্বিমুখী চাপ: একদিকে মাদক ঢোকে, অন্যদিকে নিত্যপণ্য-জ্বালানি-সার বেরিয়ে যায়—দুটোই রাজস্ব ক্ষতি এবং বাজার অস্থিরতার কারণ হয়।

    মানব পাচার: প্রতারণা, ঋণের ফাঁদ আর সীমান্তবর্তী দারিদ্র্যের সুযোগ নিয়ে চক্রগুলো সক্রিয় থাকে; ভুক্তভোগীর সুরক্ষা ও পুনর্বাসন প্রায়ই উপেক্ষিত হয়।

    কীভাবে সুরক্ষা জোরদার করা যায়—কয়েকটি বাস্তবমুখী দিক:

    প্রযুক্তি-সহায়তা: সীমান্তের স্পর্শকাতর সেগমেন্টে থার্মাল ক্যামেরা, ড্রোন টহল, রাতের অপটিক্স, এবং নৌপথে রাডার/এআই-ভিত্তিক অস্বাভাবিক চলাচল শনাক্তকরণ; সঙ্গে দ্রুত তথ্য শেয়ারিং প্ল্যাটফর্ম (বিজিবি-কোস্টগার্ড-পুলিশ-কাস্টমস)।  কমিউনিটি এনগেজমেন্ট: স্থানীয় জেলেপাড়া, ট্রলার মালিক, দোকানদারদের সঙ্গে আস্থার সম্পর্ক—গোপন তথ্য দেওয়ার নিরাপদ চ্যানেল, এবং তথ্যদাতার সুরক্ষা নিশ্চিত করা।

    বাণিজ্য ও লজিস্টিক্স ট্র্যাকিং: আমদানি পণ্যের সরবরাহ শৃঙ্খলে ডিজিটাল ইনভয়েস/জিপিএস ট্র্যাকিং, সন্দেহজনক স্টক-অসামঞ্জস্য দ্রুত অডিট; সার-জ্বালানির ডাইভার্শন রোধে স্থানীয় ডিলার পয়েন্টে চেক।

    আদম পাচার দমন: নিরাপদ মাইগ্রেশন তথ্য প্রচার, হটলাইন, এবং উদ্ধারকৃতদের আইনি-মনস্তাত্ত্বিক সহায়তা; রিক্রুটার চক্রের আর্থিক লেনদেনের অনুসরণ।

    সাংবাদিক সুরক্ষা: ঝুঁকিপূর্ণ রিপোর্টিংয়ে থাকা সাংবাদিকদের জন্য নিরাপত্তা প্রোটোকল, আইনি সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা—তথ্য প্রবাহ বন্ধ না করে সুরক্ষা নিশ্চিত করা।

    এসবের পাশাপাশি, টেকসই সমাধানের জন্য দারিদ্র্য-কর্মসংস্থান-শিক্ষা নিয়ে কাজ জরুরি; সীমান্তের মানুষ যখন বিকল্প আয়ের নিশ্চয়তা পান, তখন চোরাকারবারিদের রিক্রুটমেন্ট নেটওয়ার্ক দুর্বল হয়।

  • শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল

    শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। রবিবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলো আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।

    এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং পাল্টা হামলাকে কেন্দ্র করে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে অসংখ্য যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। অনেক যাত্রী অনিশ্চয়তার মাঝে বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন।

    শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন এখান থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে থাকে যার অধিকাংশই মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচল করে।

  • লামার ফাইতংয়ে ইঁটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    লামার ফাইতংয়ে ইঁটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    মোঃ আলা উদ্দিন
    লামা প্রতিনিধি

    লামা উপজেলায় অবৈধ কার্যক্রম ও পরিবেশগত অনিয়মের অভিযোগে ফাইতংয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে উপজেলার KBC ও BBM নামের দুটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং অনুমোদনবিহীন কার্যক্রমের বিষয়ে অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

    স্থানীয় প্রশাসন বলছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • চাঁদাবাজিতে , দখল ও শালিস বাজিতে বাংলাদেশে জিরো টলারেন্স দেখাবো – মধুপুরে এক সুধীসমাবেশ ও ইফতার মাহফিলে – ডাক, টেলিযোগাযোগ ,তথ্য প্রযুক্তি এবং  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 

    চাঁদাবাজিতে , দখল ও শালিস বাজিতে বাংলাদেশে জিরো টলারেন্স দেখাবো – মধুপুরে এক সুধীসমাবেশ ও ইফতার মাহফিলে – ডাক, টেলিযোগাযোগ ,তথ্য প্রযুক্তি এবং  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 

    লিয়াকত হোসেন জনী
    মধুপুর,টাঙ্গাইল প্রতিনিধি:

    চাঁদাবাজি , দখল ও শালিস বাজিতে বাংলাদেশে জিরো টলারেন্স দেখাবো ।

    মধুপুরে সুধীসমাবেশ ও ইফতার মাহফিলে বললেন – ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি  এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন (এমপি)।

    সরকারি সফরের অংশ হিসাবে মন্ত্রী হওয়ার পর নিজ আসনে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম সুধীসমাবেশ ও ইফতার মাহফিলে অংশনেন তিনি। এসময় উপস্থিত জনতা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মধুপুরের তার নিজ বাসভবন চত্বর লোকে লোকারণ্য হয়ে যায়। চারদিকে ফুলের তোরা এবং ফুল ছিটানোর দৃশ্য এক ভিন্ন অনুভূতির সৃষ্টি করে।

    সমাবেশে মধুপুর ও ধনবাড়ী উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ , মধুপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ,  বিভিন্ন সরকারি ,বেসরকারি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – কর্মচারী বৃন্দ, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, নানা শ্রণির পেশাজীবি ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ সুধীসমাবেশে মন্ত্রী বলেন , আপনারা যে ক্ষমতা দিয়েছেন সেটি  ক্ষমতা নয়। জনসেবা করার ক্ষমতা আপনারা দিয়েছেন এটিই হলো প্রকৃত ক্ষমতা। মাননীয় মন্ত্রী ফকির মাহবুবুল আনাম স্বপন আরো বলেন, বাংলাদেশকে সুন্দর শৃঙ্খল বদ্ধ করতে –  চাঁদাবাজি, দখল ও শালিস বাজিতে সকলের সহযোগিতায় জিরো টলারেন্স দেখাবো। এসময়  তাকে এ দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বক্তব্য শেষে মন্ত্রী দেশমাতৃকার মঙ্গল কামনায় মোনাজাতে অংশনেন।ইফতার শুরুর প্রাক্কালে ভিআইপি টেবিল চেয়ার ছেড়ে তিনি সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে সকলের সাথে ইতার করেন। এসময় তাকে সাধারণ জনগণের থালা থেকে ইফতার খেতে দেখা যায়। কেউ কেউ আবার মন্ত্রীকে ভালোবেসে হাতে ইফতার তুলে দেন। এসময় সাধারণ মানুষের মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয়।

  • ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের উদ্যোগে গোবিন্দাসী স্কুল ও বাজার কেন্দ্রীয় মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    এসময় গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-  হাজী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ বদিউজ্জামান রুনু সহ ইউনিয়নের সকল হাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বয়ান ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জামিয়া হোসাইনিয়া আরাবিয়া বোয়ালি মাদ্রাসার মুহতামিম পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম (দাঃ বাঃ)। এসময় দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

  • সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    আল আমিন মিয়া,
    স্টাফ রিপোর্টার

    নরসিংদীর মনোহরদী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সিভিল সার্জনদের অফিসে বসে থাকলে চলবে না; তাদের নিয়মিত মাঠ পর্যায়ে ভিজিটে যেতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তদারকি জোরদার ও কার্যকর উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে নিরবচ্ছিন্ন ও সহজলভ্য করতে ডাক্তারদের পছন্দের কর্মস্থলে পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তার মতে, চিকিৎসকদের পছন্দের স্থানে পদায়ন করা গেলে সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা দ্রুত ও মানসম্মত চিকিৎসা পাবেন।

    তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে। দেশে যেসব অবকাঠামো নির্মিত হলেও এখনো চিকিৎসাসেবা চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি নরসিংদী ১৫০ শয্যা হাসপাতাল-এর কথা উল্লেখ করে বলেন, এমন অব্যবহৃত স্থাপনাগুলো দ্রুত কার্যক্রমের আওতায় আনা হবে; প্রয়োজনে নতুন অবকাঠামোও নির্মাণ করা হবে।

    মন্ত্রী বলেন, ডাক্তারসহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্যখাতে বিদ্যমান শূন্যপদ দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় জনবল দিয়ে সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সেখান থেকেই নিতে পারেন। পাশাপাশি ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও কার্যক্রম জোরদার করা হবে।

    তিনি আরও বলেন, যেসব হাসপাতাল জনবল ও যন্ত্রপাতির অভাবে কার্যক্রম ব্যাহত অবস্থায় আছে, সেগুলো চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনূর রহমান সরকার দোলনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • উখিয়া–টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি জামিনে মুক্ত।

    উখিয়া–টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি জামিনে মুক্ত।

    সোলতান আহমদ।
    টেকনাফ প্রতিনিধি 
    
    

    উখিয়া–টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় জামিন পেয়েছেন।কক্সবাজারের একটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

    আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে আসছিলেন তার আইনজীবীরা। শুনানিকালে তারা যুক্তি উপস্থাপন করেন যে, মামলায় আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন।

    জামিন পাওয়ার খবরে উখিয়া–টেকনাফ এলাকায় তার অনুসারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা এই সিদ্ধান্তকে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।

    এ বিষয়ে আব্দুর রহমান বদির আইনজীবী বলেন, “এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা ছিল। আদালত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দিয়েছেন। আমরা ন্যায়বিচারের প্রতি আস্থা রাখি।”

    এদিকে, জামিনের পর এক প্রতিক্রিয়ায় আব্দুর রহমান বদি বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সত্য ও ন্যায়ের পথেই থাকবেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য, উখিয়া–টেকনাফের সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় জড়িত থাকলেও তিনি বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে।