Blog

  • নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা, দাফন সম্পন্ন 

    নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা, দাফন সম্পন্ন 

    উজ্জ্বল রায়,
    নড়াইল জেলা প্রতিনিধি 

    নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা,দাফন সম্পন্ন। নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ হত্যাকাণ্ডের শিকার চারজনের মধ্যে তিনজনের এক সঙ্গে জানাজা শেষে দাফন সিঙ্গাশোলপুরে দাফন করা হয়েছে। এছড়া অপর পক্ষের একজনের জানাজা শেষে তাকে তারাপুর গ্রামে দাফন করা হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহতদের জানাজা শেষে দাফন করা হয়।

    নিহত খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং একই দলের ফেরদৌস হোসেনের দাফন তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সিঙ্গাশোলপুর কবরস্থানে ও অপর নিহত ওসিকুর মিয়ার দাফন বিকেলে তার পৈত্রিক নিবাস তারাপুর গ্রামের কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে দুপুরে ময়নাতদন্ত শেষে গ্রামে পৌঁছায় নিহতদের মরদেহ।

    সরেজমিনে চার হত্যাকাণ্ডের ঘটনায় তাদের স্বজনদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। খলিল শেখ ও ফেরদৌস হোসেনের স্বজনরা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরের লোকজন অতর্কিতভাবে আমাদের লোকজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে নৃশংসভাবে কুপিয়ে ৩ জনকে হত্যা করে চলে যায়।

    নিহত তাহাজ্জুদ শেখের স্ত্রী সুমী বেগম জানান, সোমবার ভোর রাতে আমরা সেহেরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তারাপুর গ্রাম থেকে আসা ও আমাদের গ্রামের প্রতিপক্ষরা মিলে কমপক্ষে ৫০-৫৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে আমার শ্বশুর খলিল শেখ ও স্বামী তাহাজ্জতকে ঘর থেকে বের করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপরিভাবে শরীরের একাধিক স্থানে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়। এছাড়া আমাদের প্রতিবেশি ফেরদৌসকে একইভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। আমার স্বামীকে মেরে ফেলায় আমার ৩টি সন্তান এতিম হলো।

    তাহাজ্জুদের বোন রিম্পা খানম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার বাবা খলিল শেখ ও ভাইকে প্রতিপক্ষ খায়ের চেয়ারম্যানের লোকজন হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই।

    নিহত ফেরদৌসের স্ত্রী রাবেয়া বেগম তার ৪ মাস বয়সী মেয়ে রাফসানাকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার পাঁচ সন্তান এতিম হয়ে গেলো। তাদেরকে ভালোবাসা দেওয়ার আর কেউ থাকলো না।

    ফেরদৌসের প্রবাসী ভাই রুবেল শেখ বলেন, আমার নিরীহ ভাইকে যারা হত্যা করেছে তারা আগে থেকেই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তাদের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    এদিকে, ৪ জনকে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে আটকের পর পুলিশ মঙ্গলবার তাদের আদালতে পাঠায়। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।

    আটকরা হলেন— তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে বনি শিকদার (৩৩), বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০), কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), সদরের তারাপুর গ্রামের রুহুল মোল্যার ছেলে সদয় মোল্যা (৩৬), তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য্য শিকদার (৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০)।

    নড়াইল সদর থানা পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সদর উপজেলার বড়কুলা গ্রামে সোমবার ভোরে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আশাকরি, দ্রুতই রহস্য উদঘাটিত হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করা হবে।

    প্রসঙ্গত, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জল শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই উজ্জল শেখ গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক পুলিশের

    বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক পুলিশের

    দক্ষিণ ভারতের প্রযুক্তিনগরী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক স্টেট ‍পুলিশ। হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সন্দেহজনক আচরণ ও অবস্থানের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় নাগরিকত্ব-সংক্রান্ত বৈধ কাগজপত্র চাইলে তারা তা দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।

    মঙ্গলবার বিকেলে আটক ব্যক্তিদের বেঙ্গালুরু–হাওরা দুরন্ত এক্সপ্রেস-এ তুলে পশ্চিমবঙ্গের দিকে পাঠানো হয়। পরে তাদের হাওরা রেলওয়ে স্টেশনে নামানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সেখান থেকে তাদের কোথায় স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।

    প্রাথমিকভাবে জানা যায়, শিশুদের বাইরে বাকি ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে বিভিন্ন পেশায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সাম্প্রতিক সময়ে তাদের গতিবিধি নিয়ে সন্দেহ দেখা দিলে নজরদারি শুরু হয় এবং পরবর্তীতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

    হাওড়া পৌঁছানোর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। বিষয়টি নিয়ে তদন্ত ও যাচাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

  • টেকনাফে এক জালে ১১০০ লাল কোরাল, বিক্রি ৩১ লাখ টাকায়

    টেকনাফে এক জালে ১১০০ লাল কোরাল, বিক্রি ৩১ লাখ টাকায়

    সোলতান আহমদ।
    টেকনাফ প্রতিনিধি 

    কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় জেলেদের একটি জালে একসঙ্গে ধরা পড়েছে বিপুল পরিমাণ মূল্যবান লাল কোরাল। স্থানীয় সূত্র জানায়, একবার জাল ফেলেই প্রায় ১১০০টি লাল কোরাল আহরণ করা হয়, যা পরবর্তীতে স্থানীয় বাজারে প্রায় ৩১ লাখ টাকায় বিক্রি হয়েছে।

    জেলেরা জানান, গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ করে জালে ভারী কিছু আটকে যায়। জাল তোলার পর দেখা যায়, সেখানে মাছের পাশাপাশি প্রচুর লাল কোরাল উঠে এসেছে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা কোরালগুলো কিনতে আগ্রহ দেখান।

    স্থানীয়দের মতে, লাল কোরাল সাধারণত অলংকার ও বিভিন্ন শৌখিন কাজে ব্যবহৃত হয়ে থাকে, ফলে এর বাজারমূল্য তুলনামূলকভাবে অনেক বেশি। তবে পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করে বলেন, অপরিকল্পিতভাবে কোরাল আহরণ সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

  • পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা।

    পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা।

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬:  আজ ২৫ ফেব্রুয়ারি—বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও বেদনাবিধুর দিন। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানাতে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে দেশের শ্রেষ্ঠ সন্তানরা প্রাণ হারান। রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অসংখ্য সেনা কর্মকর্তা ও সদস্যের নৃশংস হত্যায় স্তব্ধ হয়ে যায় পুরো জাতি।

    ১৭ বছর পেরিয়ে গেলেও পিলখানার সেই রক্তাক্ত স্মৃতি আজও মানুষের হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। নিহত শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক করুণ অধ্যায় হিসেবে চিরদিন স্মরণীয় থাকবে। এ দিনটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সম্মান প্রকাশ করা হয়।

    রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ ধরনের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় কাঠামোয় ন্যায়বিচার, শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

    আজকের এই দিনে জাতি একাত্ম হয়ে প্রতিজ্ঞা করে—শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না; ইতিহাসের এই কালো অধ্যায় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।

    শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

  • শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    মো: কায়সার উদ্দিন,
    সিনিয়র স্টাফ রিপোর্টার:

    নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রয়ারী) সকালে নকলা উপজেলা পরিষদ হলরুমে ওই আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলম। সভায় আরও ঊক্তব্য রাখেন
    সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: পিংকি, নকলা থানার এসআই লোকমান হোসেন, স্থানীয় চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ফারুক ও দুলাল উদ্দিন প্রমুখ।
    উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা, এলপিজি সিলিন্ডার গ্যাস, বাল্য বিবাহ, জন্মমৃত্যু নিবন্ধন, গ্রাম আদালত, সামাজিক সম্প্রীতি, মাদক, পৌরশহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পৌরশহরে টুল আদায়, বেশকিছু ফেইক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি বা প্রতষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচাার ছড়ানোসহ না বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় মিডিয়া প্রতিনিধিগণ উপস্থিত
    ছিলেন।

  • কিশোরগঞ্জে সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুলের পরিবর্তে শহীদ মিনারে শোভা পাচ্ছে তামাক শুকানোর চিত্র

    সোহান মিয়া
    কিশোরগঞ্জ(নীলফামারী)
    ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে সালাম,বরকত,রফিক,সফিক. জব্বারসহ নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে শেখেছি। তারই প্রতীক হিসেবে স্মৃতিসৌধ বা শহীদ মিনারকে আমরা সম্মান করি। সরকারি ঘোষণা অনুয়ায়ী শনিবার (২১ ফেব্রুয়ারী) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল সরকারি আধা সরকার,বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে শহীদ মিনারে শ্রদ্ধার সহিত পুষ্পমাল্য অর্পণ করার কথা থাকলেও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়ড়াগন্ধা দোলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে ভিন্নচিত্র পুষ্পমাল্য অর্পণতো দূরের কথা ফুলের পরিবর্তে শহীদ মিনারে শোভা পাচ্ছে তামাক শুকানোর চিত্র। প্রভাতফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা এমনকি শহীদ মিনারে পুষ্পস্তবক পর্যন্ত অর্পন করেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর সাথে সাক্ষাতে কথা হলে শহীদ মিনারে ফুলের পরিবর্তে তামাক শুকানো কেন হচ্ছে তাঁর কোন সঠিক উত্তর দেননি। পরে বিষয়টি  উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয় এবং তাঁর ওয়াটসঅ্যাপ নাম্বারে বিদ্যালয়ের শহীদ মিনারের ছবি পাঠানো হয়। মহান শহীদ দিবসে শহীদ মিনারকে অবমাননা করা মানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে অপমান করার শামিল বলে মনে করেন সচেতন মহল। ভাষা শহীদ দিবসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর শাস্তির দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
  • লক্ষীপুরে আজ জেলার আইনশৃঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে জরুরী মতবিনিময় 

    আশরাফুল আলম জীবন
    রায়পুর লক্ষীপুর:
    আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার, লক্ষীপুর জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি।
    লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার জনাব মো: আবু তারেক।
    মতবিনিময়ের এক পর্যায়ে মাননীয় মন্ত্রী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিশেষ করে  আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাষনের সকল বিভাগ কে সর্বদা সজাগ দৃষ্টি  রেখে জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে।  যাতে করে আওয়ামী ফ্যাসিস্টরা কোনভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশ গড়ার কাজে বিশৃঙ্খলা করে দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।
    সভায় জেলার সকল সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন এবং জেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
  • শার্শার কায়বা সীমান্তে বিজিবি’র অভিযান: ১২৩ বোতল ভারতীয় ‘এসকাফ’ সিরাপ জব্দ

    শার্শার কায়বা সীমান্তে বিজিবি’র অভিযান: ১২৩ বোতল ভারতীয় ‘এসকাফ’ সিরাপ জব্দ

    মাসুদ রানা
    স্টাফ রিপোর্টার

    যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় এক সফল অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ‘এসকাফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) কায়বা বিওপি’র একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

    খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত নজরদারি ও টহল তৎপরতার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান: গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার কায়বা সীমান্তে বিশেষ অভিযান শুরু করে বিজিবি। অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২৩ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ জব্দ করা হয়।

    লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান সংবাদমাধ্যমকে বলেন:
    “সীমান্ত এলাকায় মাদক পাচার ও সব ধরনের অবৈধ ব্যবসা বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের এই কঠোর অবস্থান ও টহল তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। এ ঘটনায় পলাতক চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

  • টেকনাফ পৌর শহরে রমজান মাসে তরমুজের দাম ৩০০–৫০০ টাকা হওয়া সত্যিই উদ্বেগজনক।

    নুরুল আলম:
    টেকনাফ

    নিত্যপ্রয়োজনীয় ফলের এমন মূল্যবৃদ্ধি দরিদ্র পরিবারের জন্য রোজা রাখা ও ইফতারে পুষ্টিকর খাবার জোগাড় করা কঠিন করে তোলে।

    রমজানে তরমুজের চাহিদা বেশি থাকে, কারণ এটি পানিশূন্যতা দূর করে এবং জনপ্রিয়। কিন্তু—

    অতিরিক্ত চাহিদা সরবরাহ কম থাকা পরিবহন খরচ বৃদ্ধি  কিছু অসাধু ব্যবসায়ীর ইফতারে অতিরিক্ত লাভের চেষ্টা —এই কারণগুলো মিলেই দাম “আগুন” হয়ে যায়। কী করা যেতে পারে?

    প্রশাসনের বাজার তদারকি জোরদার করা – উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংস্থার নিয়মিত অভিযান প্রয়োজন।

    ন্যায্যমূল্যের বাজার চালু করা – পৌরসভা বা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী সুলভ বাজার হতে পারে।

    সচেতনতা ও অভিযোগ – ভোক্তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন।

    স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ – দরিদ্র পরিবারের জন্য রমজান ফুড সহায়তা কার্যক্রম বাড়ানো জরুরি।

    রমজান সংযম ও সহমর্মিতার মাস। এই সময়ে অতিরিক্ত মুনাফা নয়, বরং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার দায়িত্ব।

  • বরিশালে রাতের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় শহিদদের স্মরণ করলেন- রেঞ্জ কমান্ডার

    মোঃ সজিব সরদার

    ‎বিশেষ প্রতিনিধিঃ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাতের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম,পিভিএমএস।

    ‎এসময় রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    তিনি বলেন, আনসার প্লাটুন কমান্ডার ভাষা শহিদ আব্দুর জব্বার, সালাম, বরকত,রফিক নাম না জানা আরো অনেক সাহসীদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। তাঁদের এই ত্যাগ জাতিকে চিরকাল প্রেরণা জোগাবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    ‎আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন) অধিনায়ক মোঃ হাসান আলী, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট, বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার, দলনেতাসহ আরো অনেকে।

    সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহিদ মিনার এলাকা পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসার মিলনমেলায়। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

    ‎বরিশাল রেঞ্জ কার্যালয় জামে মসজিদে বাদ যোহর সকল ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনা এবং আনসার বাহিনীর উত্তোরত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অংশ গ্রহন করেন রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ।