Blog

  • ‎শ্রদ্ধা ও নীরবতায় পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    ‎শ্রদ্ধা ও নীরবতায় পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    মোঃ সজিব সরদার
    বিশেষ প্রতিনিধিঃ 

    গভীর শ্রদ্ধা, নীরবতা আর অঙ্গীকারে উদ্ভাসিত আবেগঘন পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবিতে) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা এবং মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়।

    ‎‎একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, ইউট্যাব, জিয়া পরিষদ (পবিপ্রবি ইউনিট), জাতীয়তাবাদী ছাত্রদল, কর্মচারী পরিষদ, রক্তদাতা সংগঠন বাঁধন, ঘাসফুল বিদ্যালয়,পবিপ্রবি সাংবাদিক সমিতি, ইয়াস বাংলাদেশ, এগ্রিকালচার ক্লাব, আলোরতরী, সনাতন সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গাম্ভীর্য ও নীরবতার এক অনন্য আবহ—যেন রক্তঝরা ফেব্রুয়ারির ইতিহাস নতুন করে প্রাণ পায়।

    ‎সকাল ৮টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কালো পতাকা উত্তোলন করেন প্রফেসর ড. মোঃ মামুন-অর-রশিদ। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক প্রভাতফেরি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে এসে শেষ হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরিটি একুশের চেতনা ছড়িয়ে দেয় পুরো ক্যাম্পাসজুড়ে।

    ‎সকাল সাড়ে ৮টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মামুন-অর-রশীদ ও ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম এবং কর্মচারী প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ।

    ‎‎প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আজ আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। ভাষার জন্য আত্মোৎসর্গের ইতিহাস পৃথিবীর বুকে বিরল। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মমর্যাদা ও সাংস্কৃতিক স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার আমাদের জাতীয় সত্তার মূল ভিত্তি।” তিনি আরও বলেন, “১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে বাঙালির আত্মত্যাগ বিশ্বদরবারে সম্মানিত হয়েছে। মাতৃভাষার চর্চা, গবেষণা ও সংরক্ষণে আমাদের আরও আন্তরিক হতে হবে। বিশ্ববিদ্যালয়ই হতে পারে সেই বুদ্ধিবৃত্তিক আন্দোলনের কেন্দ্র, যেখানে ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার নতুন পথ নির্মিত হবে।

    ‎‎আলোচনা সভা শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা, স্মরণ ও দায়িত্ববোধের সমন্বয়ে একুশের এই আয়োজন যেন নতুন করে উচ্চারণ করে—ভাষা কেবল শব্দের সমষ্টি নয়; এটি একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও স্বাধীন সত্তার চিরন্তন প্রতীক।

  • পারুলিয়ায় বেহাল  অবস্থায় থাকা কালভার্টের পরিবর্তে নতুন করণে (৩ তিন)  নাম্বার ইট

    আবুল হাসান
    স্টাফ রিপোর্টার :
    দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙা এলাকায় জেহের আলীর বাড়ি সংলগ্ন বেহাল অবস্থায় থাকা কালভার্টের পরিবর্তনে নতুন কালভার্ট করতে ৩ নাম্বার ইট প্রস্তুত। কোন রকম কাজ করে বেরিয়ে যেতে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজের প্রতি গুরুত্ব নেই।সেখানে  কাজের ম্যানেজার জুয়েল এর মধ্যে হয়তো কোন  দুর্নীতি রয়েছে। সুত্র হচ্ছে, কাজের কন্টাকদার নাম জানতে চাইলেও মোবাইল ফোন নাম্বার চাইলে দিতে অস্বীকার। তার ভেতরে হইতো কোন ফাঁসা রয়েছে। ফাঁসার জালে জড়িয়ে যাওয়ার ফলে কন্টাকদারের নামও মোবাইল ফোন নাম্বার গোপন করে রাখার চেষ্টা। এই ধরনের কালভার্টের কাজ করতে যেয়ে এমনই হতেপারে পাথর গোপনে অন্য কারোর কাছে  চুরি করে বিক্রি করা হয়েছে। বিশ্বাস্ত সুত্রে জানা গেছে, কোমরপুর শফিক নামের এক ব্যাক্তির বাড়ির উঠানের পাশে বড় এককোনায় অধিক পরিমাণ পাথর। কোথায় পেয়েছে এমনই গুঞ্জন। সরকারি কাজের বিভিন্ন সাইটে খোঁজ খবর নিয়ে জানার বিশেষ প্রয়োজন। হতে পারে সরকারি কাজের ফাঁকি দিয়ে কিছু মালামাল ব্যাক্তিগত কাজে লাগিয়ে দিচ্ছে। তার বাড়ি উক্ত পাথর কি নিয়ে আশা এবিষয়ে ভালো ভাবে নিশ্চিত করে ব্যবস্তা নিতে সচেতন মহলের পক্ষে  অভিজ্ঞ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী।
  • দেবহাটার ইছামতীর সীমান্তে সরকারি জায়গা চারডালা গেইটের নিকট অবৈধ পাকাপোক্ত স্থাপনা

    স্টাফ রিপোর্টার:
    ইছামতী নদীর থেকে অতিরিক্ত জোয়ার ভাটার পানি সরবরাহ হয়।প্রায় জনসাধারণের একনামে জানাও চেনা (৪ চার) ডালা গেইট। গেইট দিয়ে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের আওতায়  ১৯ কিলোমিটারের সাপমারা খালটি বদরতলা গামী ইছামতী নদীর  পানি যায়। গেইটের নিকট ভাতশারপার কয়েক বার সংস্কার করা হয়েছে।সেই সংস্কার করা পাড়ের মারাত্মক ভাঙ্গণ ধরেছে।একই ভাবে কোমরপুর পারে গেটের ক্যামেরার নিকটস্থ ভাঙ্গণও মাটি কাটা হয়েছে এমনই দৃশ্য দেখা যায়। অসাধু ব্যবসা-সম্পৃক্তের ফলে ভাঙ্গণের বিভিন্ন অভিযোগ উঠেছে । সরজমিন পরিদর্শন কালে গেইট সংলগ্ন সরকারি যায়গায় পাকাপোক্ত স্থাপণের কাজের কার্যক্রম দেখা যায়।কার যায়গায় কে উক্ত পাকাপোক্ত স্থাপনা করেছে তদন্ত পুর্বক। সচেতন মহলের পক্ষে উক্ত বিষয় ব্যবস্থা নিতে দাবী।
  • দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায়

    আবু সাঈদ দেবহাটা
    সাতক্ষীরা প্রতিনিধি।
    দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা শনিবার ২১ ফেব্রুয়ারী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও সরকারী নির্দেশনার আলোকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে সচেতন করার জন্য ইউএনও মিলন সাহা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সঙ্গীয় দেবহাটা থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে পারুলিয়া ও সখিপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৫ ধারায় মোট  তিনটি মামলায় ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও মিলন সাহা বলেন, পবিত্র এই রমজান মাসে কোন অসাধু ব্যবসায়ী যেন অধিক মুনাফা লাভ না করতে পারে, খাদ্য দ্রব্যে কেউ ভেজাল না মেশাতে পারে সেজন্য সকলকে সচেতন করেন। এই মাসের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব উল্লেখ করে মিলন সাহা বলেন, জিনিসপত্রের মূল্য বাড়াতে গেলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সকলকে সতর্ক করেন।
  • ঠাকুরগাঁওয়ে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    ঠাকুরগাঁওয়ে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    মোঃ শফিকুল ইসলাম দুলাল,
    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শনিবার দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হক সুমন, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো: বেলাল হোসেন।
    এছাড়াও পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যুবদল, ছাত্রদলসহ জেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফুলের ডালা, ব্যানার, ফেসটুন নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহীদ মিনার চত্বরে।
    অন্যদিকে ১২ টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অবস্থিত শহীদ মিনারেও পুস্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরক্ষণে সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। স্ব-স্ব প্রতিষ্ঠানে “আগামীর বাংলাদেশ বিনির্মানে ৫২ এর ভাষা আন্দোলন ও ২৪ এর গনঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। জেলার মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
  • শেরপুর-জামালপুর ব্রীজে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু,  সড়ক অবরোধ

    শেরপুর-জামালপুর ব্রীজে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু, সড়ক অবরোধ

    মো: কায়সার উদ্দিন,
    সিনিয়র স্টাফ রিপোর্টার:

    শেরপুর-জামালপুর ব্রীজে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।  এ ঘটনার পর স্থানীয়রা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার (২০ ফেব্রয়ারী) বিকেলে শেরপুর-জামালপুর ব্রীজের দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। নিহতরা হলেন:- শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৬০) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টে

    ডিউটি করছিল পুলিশ। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ সদস্যরা। ট্রাকটির পিছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী দেলুয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। কিন্তু তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা শেরপুর -জামালপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা

    জানান, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায়

    বিষয়টি জামালপুর সদর থানা দেখছে।

  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক।

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক।

    সোলতান আহমদ
    টেকনাফ প্রতিনিধি।

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। অভিযান পরিচালনা করে বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা।

    বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টাইমস অব বাংলাদেশ-কে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৩১ নম্বর পিলারের নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে বছির আহম্মেদ (৫০) নামে এক রোহিঙ্গা নাগরিককে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তি কক্সবাজারের বালুখালী ৯ নম্বর আশ্রয়শিবিরের ব্লক-এইচ-১ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঘুমধুম বাইশফাঁড়ী বিওপির বিজিবি টহলদল সীমান্তের ৩৬ নম্বর পিলারের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

    এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

    তিনি আরও জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

  • রামুতে শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। 

    রামুতে শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। 

    হামিদুল হক 
    নাইক্ষ্যংছড়ি,প্রতিনিধি।
    আজ মহান ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামু উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভোর থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
    মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
    সকাল বাড়ার সঙ্গে সঙ্গে রামু উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহিদ মিনারে সমবেত হন। অনেকেই খালি পায়ে শহিদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই অমর সংগীতে প্রকম্পিত হয় পুরো এলাকা।
    বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আত্মত্যাগ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলা আজ রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে এবং বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করেছে। বক্তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে মহান একুশ শুধু বাঙালির নয়, বিশ্ববাসীর কাছেও মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে। দিবসটি উপলক্ষে রামুতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    শ্রদ্ধা, ভালোবাসা আর গভীর আবেগে রামুর শহিদ মিনার প্রাঙ্গণ দিনভর মুখরিত ছিল। সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান ২১ ফেব্রুয়ারি পালিত হয় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।
  • শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    মো: কায়সার উদ্দিন,
    সিনিয়র স্টাফ রিপোর্টার:

    শেরপুরে জেলা পুলিশের জানুয়ারী’ ২০২৬ খ্রি: মাসের মাসিক অপরাধপর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার (১৯ ফেব্রয়ারী)
    সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুরের পুলিশ সুপার মো: কামরুল ইসলামের সভাপতিত্বে ওই অপরাধ মূলক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শেরপুরে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল স্তরের অফিসার-ফোর্স এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ কেেরন। পরে জানুয়ারী-২০২৬ খ্রি: মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য
    সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। পরে জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিস্পত্তির
    অগ্রগতি নিয়ে পর্যালোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার,পরোয়ানা তামিল এবং চুরি, ছিনতাই রোধে পুলিশি তৎপরতা
    বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ
    প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মিজানুর রহমান
    ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল্লাহ আল মামুন, জেলার সকল থানার
    অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • আফগানিস্তানে নতুন আইন অনুযায়ী ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী

    আফগানিস্তানে নতুন আইন অনুযায়ী ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী

    ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার স্ত্রীদের বিরুদ্ধে। দেশটির সরকার স্বামীদের তাদের স্ত্রীদের ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমোদন প্রদান করে পারিবারিক সহিংসতাকে যেন বৈধ রূপ দিল।

    তবে স্বামীদের শাস্তি পেতে হবে মারধরের ফলে হাড় ভেঙে গেলে বা জখম হলে, নতুন এই আইনে এমনই বলা হয়েছে। খবরে বলা হয়, এই বিষয়ে তালেবান সরকার নতুন একটি ফৌজদারি আইন জারি করেছে ইতোমধ্যে।

    সেখানে বলা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন ইসলামপন্থি গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ৯০ পাতার নতুন এই দণ্ডবিধিটিতে স্বাক্ষর করেছেন।

    পশতু ভাষায় ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’ বা ‘আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলী’ নামীয় এই দণ্ডবিধি আফগানিস্তানের আদালতগুলোতে বিতরণ করা হয়েছে। এর একটি অনুলিপি ইন্ডিপেন্ডেন্ট দেখেছে।

    নতুন এই দণ্ডবিধিতে বিভিন্ন ধরনের বর্ণ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী, অপরাধী ‘মুক্ত’ না ‘দাস’ তার ওপর ভিত্তি করে শাস্তির মাত্রাও ভিন্ন হবে।

    এই আইন অনুযায়ী, কোনো স্বামী ‘অতিরিক্ত মাত্রার শক্তি’ ব্যবহার করে দৃশ্যমান তার স্ত্রীর জখম বা হাড় ভাঙলে ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে এই লোক তখনই দোষী সাব্যস্ত হবে যখন তার স্ত্রী তার ওপর হওয়া নির্যাতন আদালতে সফলভাবে প্রমাণ করতে পারবে। এ ছাড়া নতুন আইনে বলা হয়েছে, নির্যাতিত নারী পুরোপুরি হিজাব পরা অবস্থায় তার জখম বিচারককে দেখাতে পারবে। তবে এমন পরিস্থিতিতে তার স্বামী অথবা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষকে তার সঙ্গে আদালতে থাকতে হবে।

    অন্যদিকে বিবাহিত কোনো নারী তার স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে তার শাস্তির বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, এমন কার্যকলাপের জন্য স্ত্রীর সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড হতে পারে।

    প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নতুন এই দণ্ডবিধি দেশটির সমাজকে চারটি শ্রেণিতে বিভক্ত করেছে। এগুলো হচ্ছে, ধর্মীয় বিদ্বান (উলামা), অভিজাত (আশরাফ), মধ্য শ্রেণি এবং নিম্ন শ্রেণি।

    এই পদ্ধতি অনুযায়ী, একই ধরনের অপরাধের জন্য শাস্তি প্রাথমিকভাবে অপরাধের ধরন বা এর তীব্রতা দ্বারা নির্ধারিত হবে না, হবে অভিযুক্তের সামাজিক অবস্থান দ্বারা।