Blog

  • উখিয়া–টেকনাফে নির্বাচিত হলে মামলা বাণিজ্য থাকবে না: নুর মোহাম্মদ আনোয়ারী

    উখিয়া–টেকনাফে নির্বাচিত হলে মামলা বাণিজ্য থাকবে না: নুর মোহাম্মদ আনোয়ারী

    টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
    জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারী বলেছেন, উখিয়া–টেকনাফে তিনি নির্বাচিত হলে মামলা বাণিজ্যের অবসান ঘটানো হবে। সাধারণ মানুষকে হয়রানি করে কোনোভাবেই মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ইংরেজি উখিয়া উপজেলার একটি নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। নুর মোহাম্মদ আনোয়ারী বলেন, “দীর্ঘদিন ধরে উখিয়া–টেকনাফ অঞ্চলে মামলা বাণিজ্য একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই অন্যায় প্রথার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
    তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে দল কোনো আপস করবে না বলেও তিনি উল্লেখ করেন।
    পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সমর্থন ও দোয়ায় আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে উখিয়া–টেকনাফকে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলব।”
    সভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
  • গাংনীতে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় বৃদ্ধ নিহত

    গাংনীতে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় বৃদ্ধ নিহত

    মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধি
    ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ধাক্কায় কালু মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
    নিহত কালু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের হর্ষ্ব মন্ডলের ছেলে।
    নিহতের চাচাতো ভাই খোকন মন্ডল জানান, কালু মন্ডল তার মেয়ের কাছে পার্সেল পাঠানোর উদ্দেশ্যে গাংনী বাজারের একটি কুরিয়ার সার্ভিসে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া বাজারে ওষুধ কেনার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ইট বোঝাই একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটিতে কোনো লাইট ছিল না এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় জনগণ দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটি আটক করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    প্রতিনিধি
    মোঃ ওয়াজ কুরনী
    উৎসব মুখর পরিবেশে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে নানা আয়োজনে দিনাজপুরের “হিলি প্রেসক্লাবের” প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
    আজ শনিবার (৩১ জানুয়ারি) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল দশটায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চারমাথা মোড়ে জাতীয় পতাকা উত্তলন ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন কার্যক্রম শুরু করা হয়।
    পরে পূর্ব ঘোষিত কর্মসূচি মতে স্থানীয় হাসপাতাল ও থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
    এরপর দুপুর বারোটায় হিলি প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানার সন্চ সভাপতি মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন প্রমুখ।
    আলোচনা সভায় বক্তারা আগামী দিনে হিলি প্রেসক্লাবের কলম সৈনিকরা হিলির সমস্যা ও উন্নয়ন মূলক কার্যক্রম তাদের কলম এর মাধ্যমে তুলে ধরার আহবান জানান।
    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, হাকিমপুর সঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামান আলী, হিলি নারী উদ্যোক্তা সভাপতি মোছাঃ জাকিয়া ডলি, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন বিপ্লব, সদস্য মাহবুবুর রহমান, কৌশিক চৌধুরী, সোহেল হোসেন, সোহাগ হোসেন, তৌহিদুল ইসলাম শামীম, মীর সেলিম, আলী মুর্তজা সরকার, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন নয়ন, আব্দুর রশিদ, মাহবুব আলম বকুল, মাদ্রাসার এতিম ক্ষুদে শিক্ষার্থীরা সহ অনেকে।
    আলোচনা সভা শেষে, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, কন্দর্পুর নূরানী হাফেজিয়া ও হিলি কাছিমিয়া উলুম মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীদের হাতে রুমাল তুলে দেওয়া হয়। সবশেষে হিলি প্রেসক্লাবের সদস্য নুরে আলম সিদ্দিকীর বাবার রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির উদ্দেশ্য বিশেষ দোয়া করা হয় এবং খাবার বিতরণ করা হয়।
  • দেবহাটার সখিপুরে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

    দেবহাটার সখিপুরে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

    আবু সাঈদ দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি।।
    দেবহাটার সখিপুরে ধানের শীষের বিশাল জনসভায় সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ বলেছেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ জয়লাভ করলে ইনশাআল্লাহ একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে বিএনপির ধানের শীষের কোনো বিকল্প নেই। একটি দলের ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনগণকে বোঝানো না গেলে তারা বিভ্রান্ত থাকবে। আর এই বিভ্রান্তির সুযোগ নিয়েই একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে ‘জামাতের মহিলারা এমন বীজ ঢুকিয়েছে দাঁড়িপাল্লা দেখলেই বেহেস্তে চলে যাবে’ এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে বলে আব্দুর রউফ বলেন। এসব অপপ্রচারে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনি এমপি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত গড়া হবে বলে তিনি জানান। সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনকে মডেল সাতক্ষীরা গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার সখিপুর মোড়ে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
    নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বর্তমান জেলা বিএনপির সদস্য ও সাবেক নিবাচিত সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক দেবহাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাবেক সহ সভাপতি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইব্রাহিম কবির মিঠু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা জাসাস এর আহবায়ক মনিরুজ্জামান মনি,
    সরকারি তিতুমীর কলেজ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনূর রহমান শাহীন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ইউপি সদস্য মোখলেছুর রহমান,  সখিপুর ইউনিয়ন বিএনপির নেতা ইউনুস আলী সরদার, মহিলা শ্রমিদল ও মহিলাদলের মোছাঃ বিউটি পারভীন ও মোছাঃ সাজু পারভীন, দেবহাটা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত গাজী ও সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: নরসিংদীতে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত কর্মীরা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: নরসিংদীতে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত কর্মীরা

     

    নিজস্ব প্রতিবেদক, নরসিংদী | ৩১ জানুয়ারি, ২০২৬
    আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (নরসিংদী সদর) নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। আজ শনিবার সকাল থেকেই অত্র আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন-এর সমর্থনে নেতা-কর্মীরা ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
    মাঠে সরব নেতা-কর্মীরা
    সরেজমিনে দেখা গেছে, নির্বাচনী এলাকা ১৯৯ (নরসিংদী-১) এর বিভিন্ন পাড়া-মহল্লায় প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত লিফলেট নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন সমর্থকরা। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার কাজে অংশ নিতে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
    লিফলেটের মূল বার্তা
    প্রচারণায় ব্যবহৃত লিফলেটে “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির পাশাপাশি প্রার্থী খায়রুল কবির খোকনের ছবি ও নির্বাচনী প্রতীক স্থান পেয়েছে।
    ভোটারদের প্রতিক্রিয়া
    গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয় এক কর্মী জানান, “আমরা জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই প্রচারণায় নেমেছি। নরসিংদী সদরের প্রতিটি ঘরে আমরা ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।”
    প্রচারণা চলাকালে স্থানীয় নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি মেনে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন
  • নাজিরহাট ও ফটিকছড়িকে মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার—অধ্যক্ষ নুরুল আমিন

    নাজিরহাট ও ফটিকছড়িকে মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার—অধ্যক্ষ নুরুল আমিন

    Shamsul Arefin

    ফটিকছড়ি প্রতিনিধি:

    চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে নাজিরহাটে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

     

    ৩১ জানুয়ারি শনিবার  বিকেলে আয়োজিত এই গণমিছিলটি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝংকার মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

     

    গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী দাওয়াহ সম্পাদক শহিদুল ইসলাম শাফি, শিবির নেতা খুররাম মুরাদ ও ফাহিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা নাগরিক পার্টির সমন্বয়ক একরামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলাল উদ্দিন, নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, সেক্রেটারি শামসুল আরেফিন আরিফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    মিছিল চলাকালে “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই”, “ফটিকছড়ির উন্নয়নে সৎ নেতৃত্ব চাই”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,

     

    “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। ফটিকছড়িবাসীর মৌলিক অধিকার—শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।”

    তিনি আরও বলেন,

    “দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ অবহেলিত। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, উপেক্ষিত থেকেছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে নাজিরহাট ও ফটিকছড়ি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব এবং এই জনপদকে একটি আদর্শ, দুর্নীতিমুক্ত ফটিকছড়িতে রূপান্তর করব।”

    তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে নয়, বরং সেবার রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের আমানত রক্ষা করাই তাদের রাজনৈতিক আদর্শ ও নৈতিক দায়িত্ব।

     

    সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে ফটিকছড়িতে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

  • দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়

    দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়

    আবু সাঈদ দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি।।
    সাতক্ষীরা ২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার ৩১ জানুয়ারি উপজেলার পারুলিয়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াতের মনোনীত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের পরিচালক প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন। মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী,  সাংবাদিক রাজু আহমেদসহ আরো অনেকে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ দেবহাটায় বিগত সময়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করে আগামীর দেবহাটার উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। পরে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে হারাম একটি টাকাও তিনি গ্রহণ করবেননা। উনার কাছে যেতে হলে কোন মাধ্যম লাগবেনা। সাতক্ষীরা-২ আসনকে এগিয়ে নিতে যেসব সমস্যা রয়েছে তা ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে বলে তিনি আশা করেন।
  • সিলেটে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সিলেটে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ সিলেট।
    সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
    শনিবার (৩১ জানুয়ারি) বিকেল চারটায় সিলেট নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বাংলাদেশের আলো’র সিলেট ব্যুরো চীফ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এর সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস ও সিটিএসবি)’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. গোলজার আহমদ হেলাল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র সাব এডিটর ফয়জুল আহমদ, এপেক্স বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আহমদ জাকারিয়া এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চেয়ারম্যান ও চায়না রেডিও ইন্টারন্যাশনাল বাংলা বিভাগের মনিটর দিদারুল ইকবাল (S21DAL)। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশের আলো মাল্টিমিডিয়া (সিলেট) এর রিপোর্টার জহিরুল ইসলাম মিশু।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক গণমুক্তির সিলেট জেলা প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক সবুজ নিশানের সিলেট জেলা প্রতিনিধি শহীদ আহমদ খান, বৈশাখী নিউজের সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, আমার সংবাদের সিলেট জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, দৈনিক বাংলাদেশের আলো’র সিলেট জেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ, জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সোহেল, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি মো. বদরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি মো. দুলাল আহমদ, কানাইঘাট উপজেলা প্রতিনিধি জাকির আহমদ সাজেদ, সিলেট সদর উপজেলা প্রতিনিধি শিবলুর রহমান রাহুল, গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান ও ফটো সাংবাদিক মোহাম্মদ মুছা খান।
    অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
  • মান্দায় শামসুল আলম প্রামাণিকের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

    মান্দায় শামসুল আলম প্রামাণিকের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

    মোঃ মোকলেছুর রহমান  স্টাফ রিপোর্টার নওগাঁ
    নওগাঁর মান্দা উপজেলায় তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা শামসুল আলম প্রামাণিকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মকলেছুর রহমান মাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন।
    এ সময় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, নওফেল আলী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও সেলিম মুর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, এডভোকেট কুমার বিশ্বজিৎ, সহ-সাংগঠনিক সম্পাদক হুদা রেজাউন নবী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ডিম মালেকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
    বক্তারা বলেন, শামসুল আলম প্রামাণিক ছিলেন মান্দার গণমানুষের নেতা। তিনবারের সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, ত্যাগ ও রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়।
  • টেকনাফে ভুয়া জাতীয় পরিচয়পত্র যাচাই জরুরি, উদ্বেগে স্থানীয়রা।

    টেকনাফে ভুয়া জাতীয় পরিচয়পত্র যাচাই জরুরি, উদ্বেগে স্থানীয়রা।

    টেকনাফ  প্রতিনিধি: সোলতান আহমদ।
    সীমান্ত শহর টেকনাফে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারের অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের একটি অংশ ভুয়া এনআইডি তৈরি করে শহর ও বন্দরের শ্রমবাজারে প্রবেশ করছে, যার ফলে স্থানীয় জনগোষ্ঠী কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ স্থলবন্দর, মাছঘাট, নির্মাণশ্রম এবং পরিবহন খাতে বহিরাগত শ্রমিকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অভিযোগ উঠেছে, এদের অনেকেই ভুয়া এনআইডি ব্যবহার করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছে।
    টেকনাফ পৌর এলাকার বাসিন্দা আবদুল হাকিম বলেন,
    “আগে যেসব কাজে আমরা সহজেই কাজ পেতাম, এখন সেখানে বাইরের লোকজন ভরে গেছে। তারা কম মজুরিতে কাজ করে, ফলে স্থানীয়রা পিছিয়ে পড়ছে।”
    এ বিষয়ে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা দ্রুত ভুয়া এনআইডি যাচাই ও বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, এনআইডি যাচাই জোরদার না হলে শ্রমবাজারের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।
    টেকনাফ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
    “ভুয়া এনআইডি সংক্রান্ত অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাচাই কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
    বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী এলাকায় এনআইডি ব্যবস্থাপনা আরও কঠোর করা এবং ডিজিটাল যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে শ্রমবাজারে কাজের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিশ্চিত করার জন্য নিয়মিত মনিটরিং প্রয়োজন।
    স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ভুয়া এনআইডি ব্যবহার রোধ হবে এবং টেকনাফের শ্রমবাজারে ন্যায্যতা ফিরে আসবে।