Blog

  • সিরাজগঞ্জে বিএনপির জনসভায় প্রধান অতিথি-তারেক রহমান।

    সিরাজগঞ্জে বিএনপির জনসভায় প্রধান অতিথি-তারেক রহমান।

    লিটন হোসেন সিরাজগঞ্জ
    বিএনপি চেয়ারম্যান তারেক  রহমান ৫ ই আগষ্ট চোখ হারানো মেরিনার কথা উল্লেখ করে  বলেছেন, এ রকম হাজারো মেরি রয়েছে যারা ভোট ডাকাতির বিরুদ্ধে জেগে উঠেছিল, গত ১৭ বছর তারা প্রতিবাদ করেছিল, যারা স্বৈরাচার ছিল যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, যারা কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হাজার হাজার ভাই বোনেরা পঙ্গুত্ব বরন করে নিয়েছে। এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে।  এই মানুষের আত্নত্যাগ তাদেরকে আমাদের মুল্যায়ন করতে হবে। শুধু মিটিং আর  জনসমাবেশ করলে হবে না। তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, এখন তাদের এই অধিকার ফিরিয়ে আনতে হবে এজন্য আগামী ১২ তারিখে সবাইকে সোচ্চার হতে হবে। ১২ তারিখে যদি ধানের শীষে সিল মারার মাধ্যমে যদি জবাব দিতে পারেন, তাহলে সেই স্বৈরাচাররা তাদের জবাব পাবে। আমরা যারা বিএনপি করি আমরা শান্তিতে বিশ্বাস করি। সকল ধর্মের লোকজনকে সাথে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই, আমাদের কাছে মুখ্য বিষয় সে বাংলাদেশের মানুষ, সে কোন ধর্মের সেটি আমাদের কাছে মুখ্য নয়, মানুষকে মানুষ হিসেবে আমরা মুল্যায়ন করতে চাই। সেজন্য আমরা যদি দেশে জনগনের শাসন কায়েম করতে পারি,আমরা যদি দেশে জনগনের সরকার গঠন করতে পারি, তাহলেই সম্ভব দেশে যে সমস্যা গুলো আছে সেগুলো দুর করতে পারবো।  আন্দোলন করে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন সবাই মিলে দেশ গড়তে হবে। শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
    তারেক রহমান আরও বলেন, আমাদের অনেক কাজ করতে হবে। সেই সঙ্গে আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। তারা অনেক কষ্ট করেন। সুতরাং আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের যুবসমাজের পাশেও দাঁড়াতে হবে।
    এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনি সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল এবং তার আশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী জনসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ। সঞ্চালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
    নির্বাচনী জনসভা শেষে সিরাজগঞ্জের সকল উপজেলার বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষ হাতে তুলে দেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
  • পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    দীনেশ চন্দ্র রায় পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।

    পাইকগাছায় প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের দেয় শীতবস্ত্র অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ,সহ সভাপতি আব্দুল আজিজ সরদার, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, বি সরকার, আলাউদ্দীন রাজা, প্রমথ সানা,আবুল হাসেম,শাহাজামান বাদশা, বদিউজ্জামান ।

  • দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়

    দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়

    এস এম মজনুর রহমান (সাতক্ষীরা)  প্রতিনিধি:

    সাতক্ষীরা ২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার ৩১ জানুয়ারি উপজেলার পারুলিয়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াতের মনোনীত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের পরিচালক প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন। মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী,  সাংবাদিক রাজু আহমেদসহ আরো অনেকে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ দেবহাটায় বিগত সময়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করে আগামীর দেবহাটার উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। পরে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে হারাম একটি টাকাও তিনি গ্রহণ করবেননা। উনার কাছে যেতে হলে কোন মাধ্যম লাগবেনা। সাতক্ষীরা-২ আসনকে এগিয়ে নিতে যেসব সমস্যা রয়েছে তা ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে বলে তিনি আশা করেন।

  • সাতক্ষীরা প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সাতক্ষীরা প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    প্রেস বিজ্ঞপ্তি:
    সাতক্ষীরা প্রেসক্লাবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাতক্ষীরা প্রেসক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলা।
    দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান–এর সাবলীল ও প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মো. রহমাতুল্লাহ পলাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক বাংলাদেশের আলো সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, যা গণতন্ত্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ছাত্র শিবির সাতক্ষীরা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সেক্রেটারি মেহেদী হাসান, সদর থানার তদন্ত অফিসার শফিকুল ইসলাম,  তাঁরা পত্রিকাটির সাহসী সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সমাজ সচেতন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
    এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হাফিজুর রহমান, নাজমুল হোসাইন মাহী, আবু মুহিত,  রবিউল ইসলাম প্রমুখ।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দৈনিক বাংলাদেশের আলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
    আলোচনা সভা শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মরণীয় মুহূর্ত ধারণের মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
  • বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

    বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

    Al-Amin Hossain

    তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের সীমা ছাড়িয়ে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি বিশ্ববাজারে উন্মোচন করেছে। বাণিজ্যিকভাবে উৎপাদিত বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি সহ এ ডিভাইসটির মাধ্যমে স্মার্টফোন খাত ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার যুগে প্রবেশ করছে। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জকে চিহ্নিত করার মাধ্যমে রিয়েলমি বৈশ্বিক ব্যাটারি টেক পাইওনিয়র হিসেবে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
    দ্রুত পরিবর্তনশীল এই ডিজিটাল যুগে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায়ই সমস্যায় পড়েন। দীর্ঘ যাত্রা হোক, বা লাইভ কন্টেন্ট স্ট্রিমিং অথবা পাওয়ার ওঠানামার সময়েও কানেক্টেড থাকার ক্ষেত্রে এখন ‘আল্ট্রা-অ্যান্ডুরেন্সের’ চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে খুব অল্পসময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে রিয়েলমি। নতুন এই ফোনটি সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে, যা ব্যবহারকারীকে ভারী পাওয়ার ব্যাংক বহন করার ঝামেলা থেকে মুক্তি দেবে।
    নেক্সট-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি তৈরি করা হয়েছে। ফলে, ডিভাইসটি ৯.০৮ মিলিমিটার পাতলা ও মাত্র ২১৯ গ্রাম ওজনের ভেতর রাখা সম্ভব হয়েছে, যা সক্ষমতার পাশাপাশি, আরামদায়ক এর্গোনোমিক্সের চমৎকার ভারসাম্য নিশ্চিত করেছে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার জন্য ডিজাইন করা এই ব্যাটারিটি বিশ্বের প্রথম টিইউভি ফাইভ-স্টার ব্যাটারি সেফটি সার্টিফিকেশন অর্জন করেছে, যা –৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চরম পরিস্থিতিতেও কার্যকর থাকে। এছাড়াও, এর ইন্টেলিজেন্ট চার্জিং ম্যানেজমেন্ট টানা আট বছর ব্যবহারের পরও ব্যাটারি হেলথ ৮০ শতাংশের ওপরে থাকার নিশ্চয়তা দেয়।
    এই ব্যাটারি সক্ষমতার সাথে পাল্লা দিতে পি৪ পাওয়ার ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও অন্যান্য অ্যাকসেসরিজে চার্জ করতে সক্ষম এমন বিশ্বের দ্রুততম ২৭ ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে ফ্ল্যাগশিপ লেভেলের ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ফাইভজি চিপসেট, ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে এবং প্রখর সূর্যালোকেও নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিতে রেকর্ড-ব্রেকিং ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে।
    ফ্ল্যাশ অরেঞ্জ ও পাওয়ার সিলভার, এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা পি৪ পাওয়ার ফাইভজি ডিভাইসটিতে ‘ভিজিবল পাওয়ার’ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রান্সপারেন্ট অংশের মাধ্যমে ইন্টারনাল সার্কিট দেখানো হয়েছে। আইপি৬৯ গ্রেড প্রোটেকশন ও আর্মারশেল ডিউরেবিলিটির সমন্বয়ে ডিভাইসটি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। স্মার্টফোনের বৈশ্বিক বাজারে প্রযুক্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড নিয়ে এসেছে ডিভাইসটি।
    realme unveils P4 Power 5G globally with world’s first 10,001mAh Titan Battery
    realme, the youth-favorite smartphone brand, has once again pushed the boundaries of innovation by globally unveiling the realme P4 Power 5G. This milestone device marks the industry’s leap into the 10,000mAh era, introducing the world’s first mass-produced 10,001mAh Titan Battery. This breakthrough reinforces realme’s status as a global Battery Tech Pioneer, addressing the universal challenge of battery anxiety.
    In a fast-paced digital landscape, young users often struggle with the limitations of standard 5,000mAh batteries. Whether navigating long commutes, streaming live content, or staying connected during power fluctuations, the demand for ultra-endurance has never been higher. By moving from a concept to mass production in record time, realme is providing a week-long power solution that eliminates the need for bulky power banks.
    The 10,001mAh Titan Battery is engineered using next-generation silicon-carbon anode technology. This allows the device to remain remarkably slim at 9.08mm and lightweight at 219g, balancing extreme capacity with comfortable ergonomics. Designed for long-term reliability, the battery is the first in its class to earn the TÜV Five-Star Battery Safety Certification, functioning effectively in temperatures ranging from –30°C to 56°C. With intelligent charging management, the battery is built to maintain over 80% health even after eight years of use.
    Speed accompanies this massive endurance, as the technology supports 80W fast charging and introduces the world’s fastest 27W reverse charging to power other accessories. Beyond the battery, the device features a flagship-level Dimensity 7400 Ultra 5G chipset and a 144Hz HyperGlow 4D Curve⁺ AMOLED display with a record-breaking 6,500 nits peak brightness, ensuring vivid visuals even under the bright sun.
    The P4 Power 5G also introduces a ‘Visible Power’ design in Flash Orange and Power Silver, featuring a transparent area that reveals the internal circuitry. Combined with IP69-grade protection and ArmorShell durability, the device is built for real-world challenges. While this global technology debut sets a new benchmark for the international smartphone market, further details regarding the technology’s integration will be shared through realme’s official channels.
  • কক্সবাজারে বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    কক্সবাজারে বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    মোহাম্মদ সুমন, বিশেষ প্রতিনিধি
    বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কক্সবাজারে বার্ষিক বনভোজন ও পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩১ জানুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ খানসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। এ ছাড়া বান্দরবান জেলার সভাপতি মো. কিবরিয়া সুমন এবং লামা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সুমনসহ স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    সকাল থেকেই সমুদ্র সৈকতে জড়ো হন সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি কুশল বিনিময়, দলীয় ছবি তোলা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন।
    এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। আয়োজকরা জানান, নিয়মিত পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের জন্য একটি আনন্দঘন ও মিলনমেলার পরিবেশ তৈরি করতেই এই বনভোজন ও পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।
    অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
  • আত্রাইয়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা

    আত্রাইয়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা

    মোঃ ফিরোজ আহমেদ
    স্টাফ রিপোর্টার
    নওগাঁর আত্রাইয়ে দিন দিন খেজুর গাছের সংখ্যাগুলো কমতেছে।যে গাছগুলো আছে তাতেও তেমন আবার রস মিলছে না।বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকিলেও যোগান নেই।কারণ খেজুরের গুড় তৈরির কাঁচামাল খেজুরের রসের সংকট।চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকার সুযোগে ভেজাল গুড়ে সয়লাব হচ্ছে বাজার গুলোতে।যার ফলে আসল ভালো খেজুর গুড়ের স্বাদ হতে আমাদের প্রজন্ম বঞ্চিত হচ্ছে এখন।নওগাঁর আত্রাই উপজেলার গাছি ময়েন উদ্দীন  জানান,তিনি ২০ বছর ধরে খেজুর গাছ কাটেন।
    বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।তবে গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে পারছেন না।উপজেলার মির্জাপুর গ্রামের গাছি আব্দুল মান্নান বলেন,বাজারে খেজুর গুড়ের চাহিদা আছে।এদিকে সিজনের সময়েও আগের মত রস পাচ্ছেন না তারা।ফলে চাহিদা থাকলেও গুড় উৎপাদন করতে পারছেন না।এলাকায় গাছ অনেক কমে গেছে।যা আছে তাতেও আগের মত রস হয় না।
  • নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে

    নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে

    সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
    সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম , বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাসেল হায়দার, আলআমিন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএলসিএ মো. হাফিজুর রহমান খান পাঠান জরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
    অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।কর্মসূচিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।
  • জামাতে ইসলামী শরীহা আইন সমর্থন করলে বৃহৎ স্বার্থে  ইসলামী জোট হওয়ার সম্ভাবনা

    জামাতে ইসলামী শরীহা আইন সমর্থন করলে বৃহৎ স্বার্থে ইসলামী জোট হওয়ার সম্ভাবনা

    কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:
    জামাতে ইসলামী শরীহা আইন সমর্থন করলে ভোটের একদিন আগেও বৃহৎ স্বার্থে ইসলামী জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতে ইসলামী যখন শরীহা আইন চালুক করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দাঁড়িপাল্লা প্রতিক দিয়েছেন তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে একমত হতে পারেনি।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের সংসদ সদস্য পদে প্রার্থী খালেদ সাইফুল্লাহ’র নির্বাচনী আসন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) কমলনগরে নির্বাচনী জনসভার ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফিংয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ এসব কথা বলেন।
    ‎৩১ জানুয়ারী(শনিবার) সকালে কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে প্রেসবিফিংয়ে জানানো হয় আগামীকাল ১ ফেব্রুয়ারী হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে সকাল ১০টা নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন সৈয়দ রেজাউল করিম।
    ‎এসময় তিনি আরো বলেন, দুর্নীতি চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শিক্ষা দিতে পারলেই ছোট ছোট দূর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে দিবেন। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল যারা আল্লাহ’র আইনে শতভাগ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সাথে জোট করতে চান তারা অবশ্যই ইসলামী রাস্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্রক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরীহা মানবেনা তাদেরকে এই মুসলিম রাষ্ট্র মেনে নিবে না।
    ‎এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী, মুফতী শরীফুল ইসলাম ‎জেলা কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী একেএম আব্দুজ জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, মাওলানা মোস্তাফিজুর রহমান সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখা।
  • বোরহানউদ্দিনে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    বোরহানউদ্দিনে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মোঃ আক্তার হোসেন,  ভোলা জেলা প্রতিনিধি:-
    ভোলার বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর একাধিক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন উপজেলা শাখা।
    শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে উপজেলা প্রচার সেক্রেটারি মোঃ আমান উল্লাহর সাক্ষরিত লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বোরহানউদ্দিন ও দৌলতখানসহ ভোলা-২ আসনের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত ও ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। বিশেষ করে শনিবার সকাল ৮টার দিকে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র প্রচারণাকালে বিএনপি কর্মীদের দ্বারা অতর্কিত হামলার অভিযোগ করা হয়।
    বক্তব্যে আরও বলা হয়, হামলায় জামায়াতের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন এবং তাদের উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে নারীকর্মীদের প্রচারণায় বাধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়, যা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
    জামায়াত নেতারা দাবি করেন, কিছু রাজনৈতিক পক্ষ নিজেরাই হামলা চালিয়ে নাটক সাজিয়ে দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত অন্তত ৫০ জনের বেশি জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন। অবিলম্বে ভোলা-২ আসনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মোঃ মাকসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি আবুল কালাম, বোরহানউদ্দিন পৌর জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।